অর্থ লিপি

১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ৩১ ভাদ্র ১৪৩৩

৮০০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধের অনুরোধ বাংলাদেশকে ভারতের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারতের আদানি গ্রুপ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বকেয়া ৮০০ মিলিয়ন ডলার পরিশোধের অনুরোধ জানিয়েছে। গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভারতের আর্থিক ও ব্যবসা বিষয়ক সংবাদমাধ্যম মানি কন্ট্রোলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে, বকেয়া থাকার পরও বাংলাদেশকে গড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

২০১৭ সালে আদানি পাওয়ারের সঙ্গে ২৫ বছরের চুক্তি করেছিল তৎকালীন শেখ হাসিনার সরকার। চুক্তি অনুযায়ী ভারতের ঝাড়খণ্ডে ১৬০০ মেগাওয়াট গড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশকে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে সম্মত হয় প্রতিষ্ঠানটি। যা পিক পাওয়ার ডিমান্ডে বাংলাদেশে মোট চাহিদার ১০ শতাংশ।

আদানির সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি অনুসারে প্রতিমাসে বাংলাদেশের কাছে গ্রুপটির পাওনা ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার। তবে, সময়মতো অর্থ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির পাওনা ৮০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ হাজার কোটি টাকা।

এমন বাস্তবতায়, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বার্তা দিয়েছে ভারতের আদানি পাওয়ার। বাংলাদেশে জমে থাকা বকেয়া পরিশোধে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানিয়েছে তারা। আদানি গ্রুপের সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম মানিকন্ট্রোল জানায়, ঋণদাতাদের ক্রমবর্ধমান চাপে বকেয়া সংগ্রহে জোর দিচ্ছে আদানি গ্রুপ। তবে, বাংলাদেশের কাছে পাওনার অংকটি বড় হলেও বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

আদানির সঙ্গে চুক্তি অনুযায়ী, গ্রুপটিকে বিদ্যুৎ সরবরাহের জন্য যে অর্থ দিতে হবে তা মার্কিন ডলারেই পরিশোধ করতে হবে। ২৩ আগস্ট মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২০.৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। ফলে অন্তর্বর্তী সরকার এই বিপুল অংশ কীভাবে পরিশোধ করবে সে প্রশ্ন থেকেই যায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ থেকে ঋণ নেয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে সংস্থাটি থেকে ৪.৭ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে তারা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।