অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

ব্যাংকারদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ ব্যাংক ব্যাংকারদের বিদেশে যেতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এখন থেকে দাপ্তরিক ও ব্যক্তিগত কাজে বিদেশ ভ্রমনে অনুমতির প্রয়োজন হবে না। তবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বিদেশে যেতে অনুমতি নিতে হবে।

গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানায়।

এতে বলা হয়, ব্যাংকের অর্থায়নে প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা বা শিক্ষাসফরে অংশ নেওয়ার জন্য বিদেশে ভ্রমণ বন্ধ থাকবে। তবে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ব্যক্তিগত কাজে, হজ পালন এবং জরুরি চিকিৎসা নিতে বিদেশ যেতে পারবেন।

এছাড়া ব্যাংকে কর্মরত বিদেশি নাগরিকেরা নিজ দেশে যেতে পারবেন।

২০২২ সালে ডলার সংকট শুরুর পর ব্যাংকারদের বিদেশে ভ্রমণে প্রথমে নিষেধাজ্ঞা ও পরে কড়াকড়ি আরোপ করে বাংলাদেশ ব্যাংক। এরপর ধীরে ধীরে তা শিথিল করা হচ্ছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।