অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

জ্বালানি তেলের দাম কমল বিশ্ববাজারে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছিল ইরানের প্রেসিডেন্টের দুর্ঘটনায় মৃত্যুর খবরে। দাম বাড়লেও আবার বিশ্ববাজারে দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার ও নীতি সুদহার দীর্ঘদিন ঊর্ধ্বমুখী থাকবে আর তার প্রভাবে চাহিদা কমবে—এমন আশঙ্কা থেকেই কমেছে জ্বালানি তেলের দাম।

বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকসের তথ্যানুযায়ী, গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ০.৫০ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৭৮.২৯ ডলার। গত এক মাসে এই তেলের দাম কমেছে প্রায় ৬ শতাংশ। এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম ০.৩৩ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৮২.৫৭ ডলার। এক মাসের ব্যবধানে দাম কমেছে ৬.৫০ শতাংশ।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডের কর্মকর্তারা গত সোমবার পরিষ্কার করেই বলেছেন, মূল্যস্ফীতির সূচক নিম্নমুখী হচ্ছে। পরিষ্কারভাবে এমন ইঙ্গিত পাওয়ার পরই তাঁরা নীতি সুদহার কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

ফেডারেল রিজার্ভের ভাইস চেয়ারম্যান ফিলিপ জেফারসন বলেছেন, এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার সামান্য কমেছে; কিন্তু সেই ধারা যে দীর্ঘমেয়াদি হবে, তা এখনই বলার সময় হয়নি। আরেক ভাইস প্রেসিডেন্ট মাইকেল বার বলেছেন, নিয়ন্ত্রণমুখী নীতি কার্যকর হতে আরো সময় লাগবে।

ফেডারেল রিজার্ভ আটলান্টার ভাইস প্রেসিডেন্ট রাফায়েল বোস্টিক বলেছেন, মূল্যস্ফীতির ধারা দীর্ঘ মেয়াদে কমতে শুরু করেছে, এ বিষয়ে আত্মবিশ্বাসী হতে কেন্দ্রীয় ব্যাংকের আরো কিছুটা সময় লাগবে। নীতি সুদহার বাড়ানোর অর্থ হলো ঋণ নিতে নিরুৎসাহ করা; অর্থাৎ সমাজে অর্থের সঞ্চালন হ্রাস করা।

এরপর সমাজে বা অর্থনীতিতে গতি সঞ্চার করতে হলে নীতি সুদহার হ্রাস করা হয়; এতে সমাজে অর্থের সঞ্চালন বৃদ্ধি পায়। বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে একদিকে চাহিদা কম, আরেক দিকে সরবরাহ বেশি, সে কারণে বাজার দুর্বল হয়ে যাচ্ছে। এতে তেলের দাম আরো পড়ে যেতে পারে। সুখবর হলো তেল উৎপাদনকারী অঞ্চলে বড় ধরনের ভূ-রাজনৈতিক উত্তেজনা থাকলেও বাজারে এখনো বিশেষ প্রভাব পড়েনি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।