অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

ক্রিকেট বোর্ডের সহায়তা ফুটবলার হাসপাতালে মহসিনের চিকিৎসা শুরু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দীর্ঘদিন ধরে অসুস্থ বাংলাদেশে ফুটবলের একসময়ের সেরা গোলরক্ষক মোহাম্মদ মহসিন। আজ বুধবার সকালে  চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে এই সাবেক তারকাকে। মহসিনের ছোট ভাই কোহিনূর ইসলাম পিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

মহসিনকে দেখতে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার আব্দুল গাফফার সকালে হাসপাতালে গিয়েছিলেন। মহসিনের হাসপাতালের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় আজ সকালে মহসিনকে আমরা হাসপাতালে ভর্তি করিয়েছি। তার ওজন কমসহ নানান রোগ বাসা বেঁধেছে। চিকিৎসককে সামগ্রিকভাবে পরীক্ষা-নিরীক্ষার অনুরোধ জানিয়েছি। ঠিকমতো চিকিৎসা যেন হয় সেই চেষ্টা চলছে।’

গত কয়েক মাস ধরে মানসিক ভারসাম্য হারিয়ে সব দিক দিয়েই মহসিনের দুরবস্থা চলছে। সবকিছু হারিয়ে চিকিৎসাও ঠিকমতো করতে পারছিলেন না। রাজধানীর সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে ছোট ভাইয়ের একটি ফ্ল্যাটে কোনোমতে জীবন কাটাচ্ছেন ৬০ বছর বয়সী সাবেক ফুটবলার। গুরুতর অসুস্থ এই ফুটবলারকে সাহায্যে এগিয়ে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার মহসিনকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নির্দেশে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

তারকা ফুটবলার আশরাফউদ্দিন চুন্নুর হাত ধরে মহসিন আবাহনীতে অনুশীলন করে মোহামেডানে খেলা শুরু করেন। সাদা-কালো জার্সিতে প্রায় অর্ধ যুগ খেলে আবাহনীতে নাম লেখান। সেখানে সফলতার ছাপ রাখেন, এরপর খেলেন মুক্তিযোদ্ধায়। ক্লাবের পাশাপাশি জাতীয় দলেও দাপটের সঙ্গে খেলেছেন। ১৯৮২ থেকে ১৯৯২ সাল পর্যন্ত গোলপোস্টের নিচে ছিলেন অতন্দ্র প্রহরী। ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার ফুটবলার দারুণ পারফরম্যান্স করে একসময় জাতীয় ক্রীড়া পুরস্কারও পেয়েছেন। খেলা ছেড়ে কানাডায় পাড়ি জমিয়েছিলেন মহসিন। সেখানে ভালোই ছিলেন। তবে এক সময় স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর ঢাকায় ফিরে আসেন, অনেকটা নিঃস্ব হয়ে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।