আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) সসপ্তাহের শেষ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকাল ১১.৫০ পর্যন্ত লেনদেনে অংশ নেয়া ২৬৭ টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৯ টি শেয়ারের দাম কমেছে।
আজ সকাল ১১.৫০ পর্যন্ত লেনদেনে অংশ নেয়া শীর্ষ দাম পতনের তালিকায় ছিল ৪ টি খাতের শেয়ার, এর মধ্যে দাম পতনের তালিকায় ১৪ টি শেয়ারই ছিল ইনস্যুরেন্স খাতের। ৩ টি খাদ্য খাতের ও একটি করে সিমেন্ট, আইটি ও চামড়া খাতের শেয়ার ছিল।

টানা কয়েকদিন জেনারেল ইন্সুইরেন্স খাতের শেয়ার দাম পতনের তালিকায় থাকায় ইনস্যুরেন্স খাতের বিনিয়োগকারীদের চরম হতাশায় থাকতে দেখা গেল।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের নিকুঞ্জ টাওয়ারে একটি ব্রোকার হাউজের একজন প্রবীন বিনিয়োগকারী হতাশার সাথে বললেন, ইনস্যুরেন্স খাতের শেয়ার যেমন বাড়েও দ্রুত, কমেও দ্রুত। ইনস্যুরেন্স খাতের শেয়ার যেন শরীরের (BP) ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়