অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

সিটি ব্যাংক ৭.৫ কোটি ডলারের বিদেশি ঋণ পাচ্ছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক পিএলসিকে দীর্ঘ মেয়াদে মোট ৭৫ মিলিয়ন বা সাড়ে সাত কোটি মার্কিন ডলারের ঋণ দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। এ নিয়ে বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক দুটির সঙ্গে সিটি ব্যাংকের একটি চুক্তি হয়েছে। চুক্তির অনুযায়ী এআইআইবি থেকে ৫০ মিলিয়ন বা ৫ কোটি ডলার এবং এনডিবি থেকে ২৫ মিলিয়ন বা আড়াই কোটি ডলার পাবে সিটি ব্যাংক।

সিটি ব্যাংক পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এআইআইবি ও এনডিবি থেকে অর্থায়ন পাওয়ার বিষয়টি জানিয়েছে । এই অর্থ থেকে বাংলাদেশে বেসরকারি খাতের বিভিন্ন প্রকল্পে দীর্ঘ মেয়াদে তহবিল সরবরাহ করা হবে। তাতে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই অবকাঠামো খাতে বিনিয়োগে গতি আসবে। এই ঋণ দেশের অবকাঠামো খাতে অর্থায়নের ঘাটতি পূরণে সহায়তা করার পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি দক্ষতা, ই-মোবিলিটি ও ডিজিটাল অবকাঠামো খাতে প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত হবে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন, এআইআইবির মহাপরিচালক বা ডিজি (ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড ফান্ডস ক্লায়েন্টস, গ্লোবাল) গ্রেগরি লিউ, এনডিবির ভাইস প্রেসিডেন্ট ও সিওও রোমান সেরভ এবং মহাপরিচালক বিন হান চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হোলসেল ব্যাংকিং প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকী।

সিটি ব্যাংক জানায়, বাংলাদেশে কোনো বেসরকারি ব্যাংক বা প্রতিষ্ঠানের সঙ্গে সার্বভৌম গ্যারান্টি ছাড়াই এআইআইবির এটিই প্রথম অন-লেন্ডিং সুবিধা। সিটি ব্যাংকের জন্য এই ঋণ দেশে বেসরকারি খাতের মূলধন বিনিয়োগকে আরও গতিশীল করে তুলবে, দীর্ঘমেয়াদি অবকাঠামো ঋণ প্রদানের সুযোগ সৃষ্টি করবে এবং গুরুত্বপূর্ণ খাতে প্রকল্প বাস্তবায়নে সহায়ক হবে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মাসরুর আরেফিন বলেন, ‘এআইআইবি ও এনডিবির সঙ্গে এই দীর্ঘমেয়াদি অর্থায়ন–অংশীদারত্ব তাদের সিটি ব্যাংকের প্রতি আস্থার বহিঃপ্রকাশ। একই সঙ্গে এটি আমাদের নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ ত্বরান্বিত করতে সক্ষম করে তুলবে, যা দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্থায়ন সহযোগিতা এআইআইবি ও এনডিবির অব্যাহত প্রচেষ্টাকে আরও সামনে এগিয়ে নেবে। সিটি ব্যাংকের মতো শীর্ষস্থানীয় টেকসই ব্যাংকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে তারা সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে টেকসই ও স্থিতিশীল অবকাঠামো ইকোসিস্টেম গড়ে তোলার কাজ করছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।