অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

খালেদা জিয়া অসুস্থ ,দেশবাশীর কাছে দোয়া চেয়েছেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক ভাবে অসুস্থ হবার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

গতকাল সোমবার গভীর রাতে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল।বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে এভারকেয়ার হাসপাতালের ৭ম তলায় (কেবিন নং ৭২০৩ ও ৭২০৪) কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান খালেদা জিয়া দেশবাসীর কাছে তার সুস্থতার জন্যে দোয়া চেয়েছেন। হাসপাতালে ‘পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট নিয়ে একটি মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। তখন গণমাধ্যমকে ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করব।’

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।