দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্সুরেন্স খাতের কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (SKICL) গত ৩১শে ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি ১৩.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ শেয়ার প্রতি ১.৩৫ টাকা করে পাবেন বিনিয়োগকারীরা।
গতকাল বুধবার (৭ই ফেব্রুয়ারী) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩.৪২ টাকা, যা আগের বছরে ছিল ২.৮৬ টাকা। শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ১৯.৫৮ শতাংশ, গত ৩১শে ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৪৩ টাকা, যা আগের বছর শেষে ছিল ২০.১৭ টাকা।
আগামী ৩রা মার্চ রেকর্ড ডেট এবং ৩১শে মার্চ ২০২৪ দুপুর ১২টায় রাজধানীর মহাখালীতে এসকেএস টাওয়ারে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। সভায় বিনিয়োগকারীরা ডিজিটাল প্লাটফর্মেও অংশ নিতে পারবেন।
উল্লেখ্য, গতবছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আজ কোম্পানিটির নো লিমিট প্রাইজে লেনদেন হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।