আজ বৃহস্পতিবার (২৮শে মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ভার্চুয়াল ক্লাসরুম থেকে এই ফল প্রকাশ করবেন। ঢাবির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার বিস্তারিত ফলাফল ওয়েবসাইটে (লিংক) জানা যাবে। এ ছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ পাঠিয়েও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।
টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’–এর জন্য DU ALS ˂roll no˃, ‘বিজ্ঞান ইউনিট’–এর জন্য DU SCI ˂roll no˃, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’–এর জন্য DU BUS ˂roll no˃ এবং ‘চারুকলা ইউনিট’–এর জন্য DU FRT ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি মেসেজে ফল জানা যাবে।
উল্লেখ্য, গত ২৩শে ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ২৪শে ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ও ১লা মার্চ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৯ই মার্চ অনুষ্ঠিত হয় চারুকলা ইউনিটের পরীক্ষা (অঙ্কন ও এমসিকিউ)।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।