পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনটেক লিমিটেড (INTECH) গত ৩১শে ডিসেম্বর ২০২২, সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২, সমাপ্ত হিসাব বছরের জন্যে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
গতকাল রবিবার, ১ অক্টোবর ২০২৩, অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ শে ডিসেম্বর ২০২২, সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.১৫ টাকা। আগের বছর শেয়ার প্রতি লোকসান ছিল ২. ৭৫ টাকা।
গত ৩১ ডিসেম্বর ২০২২, তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ই নভেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ শে অক্টোবর।
আজ কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হচ্ছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।