অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

ছয়টি আধুনিক জাহাজ কিনবে বিএসসি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পণ্যবাহী জাহাজ কিনবে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। ২ হাজার ৫০০ থেকে ৩০০০ টিইইউ সক্ষমতার ছয়টি আধুনিক জাহাজ।

মোট ৩৩ কোটি ডলার বা ৪ হাজার ২৯ কোটি ৬০ লাখ টাকায় এই ছয়টি জাহাজ কেনার জন্য বিএসসি দক্ষিণ কোরিয়ার ইডিইসিএফের সঙ্গে কনসেপ্ট পেপার বা ধারণাপত্র সই হয়েছে। পরিকল্পনা কমিশন এই প্রকল্পের প্রাথমিক অনুমোদন দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেওয়া এক ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে।

জানানো হয়েছে, এই প্রকল্পের বাস্তবায়ন অবশ্য নির্ভর করবে ইডিএফসির সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনের ওপর।

এই ছয়টি নতুন পণ্যবাহী জাহাজ বিএসসির বহরে যুক্ত হলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এতে বিএসসির আয়ও বাড়বে। একই সঙ্গে জানানো হয়েছে, আরও ছয়টি জাহাজ কেনার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। তাতে সব মিলে বিএসসির বহরে ১২টি নতুন জাহাজ যুক্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

এদিকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি)। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫২ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ২৯ পয়সা।

একই সঙ্গে চলতি বছরের প্রথম ছয় মাসে বিএসসির শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে। এই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৯ টাকা ৩৫ পয়সা এবং আগের বছরের একই সময়ে তা ছিল ৬ টাকা ৫৯ পয়সা।

চলতি বছর ইপিএস বৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে, বিএসসি ও মন্ত্রণালয়ের বেশ কিছু কৌশলগত পদক্ষেপের কারণে মুনাফা বেড়েছে। এর মধ্যে আছে আন্তর্জাতিক যাত্রীবাহী জাহাজ চলাচল বৃদ্ধিতে নেওয়া বিশেষ উদ্যোগ; সমুদ্রবন্দরের অবকাঠামো উন্নয়ন ও আন্তর্জাতিক জাহাজ চলাচল থেকে রাজস্ব আয় বৃদ্ধি। এখন নতুন আরও ১২টি জাহাজ বিএসসির বহরে যুক্ত হলে মুনাফা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

গত বছরের ৩০ জুন পর্যন্ত, বিএসসির পরিশোধিত মূলধন ছিল ১৫২ কোটি ৫৩ কোটি টাকা। এর মধ্যে সরকারের শেয়ার ৫২ দশমিক ১০ শতাংশ, যার আর্থিক মূল্য ৭৯ কোটি ৪৬ লাখ টাকা। এ ছাড়া বেসরকারি শেয়ারহোল্ডারদের শেয়ারের অংশ ৪৭ দশমিক ৯০ শতাংশ, যার আর্থিক মূল্য ৭৩ কোটি ০৭ লাখ টাকা।

গত এক বছরে বিএসসির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ১৩১ টাকা ৫০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ৫৩ টাকা ১০ পয়সা। এ ছাড়া কোম্পানিটি ২০২৪ সালে ২৫ শতাংশ, ২০২৩ সালে ২৫ শতাংশ, ২০২২ সালে ২০ শতাংশ ও ২০২১ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।