অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

ইউরোপে বেড়েছে দেশের পোশাক রফতানি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গতকাল বুধবার (১৫ই নভেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বরাত দিয়ে বিজিএমইএ পরিচালক মোঃ মহিউদ্দিন রুবেলের স্বাক্ষর করা এক বিজ্ঞতিতে  জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে দেশের পোশাক রফতানি প্রায় ৪ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

এতে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে দেশের পোশাক রফতানি ৩.৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭.০৬ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এ রফতানির পরিমাণ ছিল ৬.৭৯ বিলিয়ন মার্কিন ডলার।

ইইউর দেশ স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও ইতালিতে রফতানি বেড়েছে যথাক্রমে ১৮.০৭ শতাংশ, ২.৫৬ শতাংশ, ১২.৭৩ শতাংশ ও ৯.৮৮ শতাংশ।

তবে ইইউর বৃহত্তম রফতানি বাজার জার্মানিতে চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে রফতানির পরিমাণ ১১.৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১.৮১ বিলিয়ন মার্কিন ডলার। ২০২২-’২৩ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২.০৪ বিলিয়ন মার্কিন ডলার।

ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানির ক্ষেত্রেও। এতে রফতানি কমেছে ৩.০৫ শতাংশ। অর্থবছরের প্রথম ৪ মাসে পোশাক রফতানি হয়েছে ২.৫৭ বিলিয়ন ডলার।

অন্যদিকে উল্লেখিত সময়ের মধ্যে অপ্রচলিত বাজারে রফতানি ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২.৮৬ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১৭.০১ শতাংশ। প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় রফতানি যথাক্রমে ২৩.০৩ শতাংশ, ৪৫.৪৪ শতাংশ ও ২৯.৮৫ শতাংশ বেড়েছে। তবে ভারতে পোশাক রফতানি কমেছে ১২.৮ শতাংশ।

২০২৩-’২৪ অর্থবছরের জুলাই-অক্টোবরে বিশ্বে মোট রফতানি হয়েছে ১৪.৭৮ বিলিয়ন মার্কিন ডলার। এক বছর আগের একই সময়ের তুলনায় এর পরিমাণ বেড়েছে ৫.৯৫ শতাংশ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।