দেশে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, গ্রামাঞ্চলের পাশাপাশি এখন রাজধানী ঢাকাতেও লোডশেডিং হচ্ছে। এ পরিস্থিতিতে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান উপদেষ্টা।
তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও সার আমদানির কোনো প্রস্তাব ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে এলে তা অনুমোদন দেয়া হচ্ছে।
উপদেষ্টা আরও বলেন, আগামী ১৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে সভা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে সর্বোচ্চ ৫ কোটি টাকা।
স্মরণ সভায় দেশি-বিদেশি অতিথিরা থাকবেন জানিয়ে তিনি বলেন, স্মরণ সভায় কারা থাকবেন তা ঠিক করবেন তথ্য উপদেষ্টা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।