অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

নরসিংদীতে লালনশিল্পীদের বাদ্যযন্ত্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্তার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নরসিংদীর বেলাব উপজেলায় সাধুসঙ্গে আসা লালনসংগীতশিল্পীদের বাদ্যযন্ত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনের বিরুদ্ধে গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে বেলাব থানায় মামলাটি করেন ভুক্তভোগী শিল্পী খোকন চিশতী। এরপর পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি জাহাঙ্গীর শেখকে গ্রেপ্তার করেছে।

গত রোববার দুপুরে বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ড্রাগনবাগানের এক কোণে গড়ে তোলা আশ্রমে বাদ্যযন্ত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। গতকাল সকাল থেকে এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এ ঘটনায় গ্রেপ্তার জাহাঙ্গীর শেখ (৩৫) বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রামের বাসিন্দা। মামলায় নাম উল্লেখ করা অন্য দুই আসামি হলেন একই গ্রামের শাহীন শেখ (৩২) ও ফজলু শেখ (৫৮)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামি জাহাঙ্গীর শেখকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের পর তাকে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার বাদী খোকন চিশতী বলেন, সুমন মিয়া নামের এক লালনভক্তের চল্লিশা আয়োজন উপলক্ষে সাধুসঙ্গ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওই আশ্রমে এসেছিলেন ১০ থেকে ১২ জন লালন সংগীতশিল্পী। রোববার দুপুরে শিল্পীরা বাদ্যযন্ত্র বাজিয়ে গান করছিলেন। ওই সময় স্থানীয় এক যুবক মদ্যপ অবস্থায় সেখানে গিয়ে উৎপাত শুরু করেন। পরে শিল্পীরা তাঁকে বাগানের বাইরে বের করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই যুবক কিছুক্ষণ পর তাঁর পরিবারের সদস্যদের নিয়ে হামলা চালিয়ে শিল্পীদের ব্যবহৃত অন্তত ২০টি বাদ্যযন্ত্র ভেঙে গুঁড়িয়ে দেন। গুঁড়িয়ে দেওয়া বাদ্যযন্ত্রগুলোর মধ্যে রয়েছে হারমোনিয়াম, তবলা, একতারা, ডুগি, হাতবাড়া, খমক, দোতারা, সারিন্দা, গিটার ও বাঁশি।

পুলিশ বলছে, ঘটনা জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী শিল্পীদের সঙ্গে কথা বলেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে তাদের মামলা করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তারা মামলা করতে চাইছিলেন না। পরে গতকাল রাতে ভুক্তভোগী শিল্পী খোকন চিশতী মামলা করতে রাজি হন। জাহাঙ্গীর, শাহীন ও ফজলু নামের তিনজনকে চিনতে পারায় তাঁদের নাম উল্লেখ করা হয়েছে মামলায়। মামলা হওয়ার পর রাতেই আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। পলাতক জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয় প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে, তাঁর বাড়িসংলগ্ন স্থান থেকে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

ওই ড্রাগনবাগানের মালিক ও আশ্রমের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম বলেন, জাহাঙ্গীর শেখ নেশাগ্রস্ত অবস্থায় তার পরিবারের সদস্যদের নিয়ে এই হামলা চালিয়েছেন। তারা শিল্পীদের ব্যবহৃত সব বাদ্যযন্ত্র লাঠি-রড দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেন। বাদ্যযন্ত্র ভেঙে দেওয়ার ঘটনার বিচার চান তিনি। এমন ঘটনার পুনরাবৃত্তি কোথাও হোক, তারা চান না।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।