পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড (BDCOM) জানিয়েছে যে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন১৯(১) অনুসারে, আগামি ২৬শে অক্টোবর ২০২৩, বেলা ২ টা ৩০ মিনিটে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় ৩০ শে জুন ২০২৩, সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি প্রকাশ করবে।এই সভায় বাৎসরিক লভ্যাংশ ঘোষণা আসতে পারে।পর্ষদ সদস্যরা আলোচনার মাধ্যমে যা অনুমোদন করবে, তা ঐ দিন প্রকাশ করবে কোম্পানিটি।
উল্লেখ্য, গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল।