অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই মিউচুয়াল ফান্ডকে মেয়াদি থেকে বেমেয়াদিতে রূপান্তরের উদ্যোগ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই মিউচুয়াল ফান্ডকে মেয়াদি থেকে বেমেয়াদি ফান্ডে রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। ফান্ড দুটি হলো ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড-ওয়ান ও এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড। আগামী ২৩ ডিসেম্বর ফান্ড দুটির মেয়াদ শেষ হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার পর ফান্ডটি অবসায়ন কিংবা বেমেয়াদিতে রূপান্তর করতে হয়। এর পরিপ্রেক্ষিতে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড-ওয়ান সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ১৫ জুলাই ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে (বিজিআইসি) চিঠির মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করার অনুরোধ করে। ১০ জুলাই অনুষ্ঠিত সভায় ফান্ডটি রূপান্তরের প্রস্তাবে সম্মতি দেয় ট্রাস্টি পর্ষদ। এক্ষেত্রে অ্যাসেট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন ও বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনার আওতায় রূপান্তর প্রক্রিয়ার সব খরচ বহন করবে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট। এরপর ট্রাস্টি বোর্ড ১৬ জুলাই অনুষ্ঠিত সভায় বিষয়টি পর্যালোচনা করে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন দেয়। এ সিদ্ধান্তে ইউনিটহোল্ডারদের অনুমোদন নিতে একটি সভা আহ্বান করবে ফান্ডটির ট্রাস্টি।

অন্যদিকে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ফান্ডটির ট্রাস্টি বিজিআইসিকে চিঠির মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানায়। ৩ জুলাই ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন ও বিএসইসির নির্দেশ অনুসারে রূপান্তর প্রক্রিয়ার সব খরচ বহনের সিদ্ধান্ত নেয় স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড। এরপর ট্রাস্টি বোর্ড ১৬ জুলাই অনুষ্ঠিত সভায় বিষয়টি পর্যালোচনা করে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন দেয়। এ সিদ্ধান্তে ইউনিট হোল্ডারদের অনুমোদন নিতে একটি সভা আহ্বান করবে ফান্ডটির ট্রাস্টি।

মেয়াদি থেকে বেমেয়াদি ফান্ডে রূপান্তরের ক্ষেত্রে বিএসইসির ৮ জুলাই ২০১৫ তারিখের নির্দেশনা অনুসারে, যদি কোনো মিউচুয়াল ফান্ড মেয়াদি থেকে বেমেয়াদি ফান্ডে রূপান্তর হয় তাহলে ফান্ডটির মৌলিক বৈশিষ্ট্য পরিবর্তন হবে। এই নির্দেশনা অনুয়ায়ী, আলোচ্য দুই ফান্ডের লেনদেন আগামী ২২ অক্টোবর বন্ধ থাকবে। এর পরদিন অর্থাৎ ২৩ অক্টোবর থেকে ফান্ডটির দায়িত্ব গ্রহণ করবে ট্রাস্টি। তবে ইউনিট হোল্ডাররা যদি মেয়াদি থেকে বেমায়দি ফান্ডে রূপান্তর প্রস্তাব অনুমোদন না করেন, তাহলে পরবর্তী কার্যদিবস থেকে ফান্ডটির লেনদেন আগের মতোই শুরু হবে। ফান্ডটির ট্রাস্টি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।