অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

আমরা নেটওয়ার্কের ৩য় প্রান্তিকে মুনাফা বেড়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড (AAMRANET) চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের (জানুয়ারী ২০২৪-মার্চ ২০২৪) ও (জুলাই ২০২৩-মার্চ ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

১৬ই এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।

৩য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (জানুয়ারী ২০২৪-মার্চ ২০২৪) শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১.২৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ১.০১ টাকা।

গত ৩ মাসে কোম্পানিটির আগের চেয়ে মুনাফা ২৫ শতাংশ বেড়েছে।

অপরদিকে ৩ প্রান্তিক মিলে ৯ মাসে (জুলাই ২০২৩ – মার্চ ২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩.৬৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ৩.২৫ টাকা।

গত ৯ মাসে কোম্পানিটির আগের চেয়ে ১২ শতাংশ  মুনাফা বেড়েছে  ।

গত ৩১ শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ৪.৬২ টাকা, যা আগের বছরে ছিল ২.৬১ টাকা।

গত ৯ মাসে কোম্পানিটির আগের চেয়ে ৭৭ শতাংশ নেট অপারেটিং নগদ প্রবাহ বেড়েছে  ।

গত ৩১ শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৪০.৬৫  টাকা। যা আগের বছরে ছিল ৩৮.১১ টাকা।

উল্লেখ্য কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর সাবস্ক্রিপশন শুরু হয়েছে গত ২৪ শে মার্চ, যা চলবে আগামীকাল বৃহস্পতিবার  (১৮ এপ্রিল)পর্যন্ত। 

রাইট শেয়ার ইস্যু সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৭ই মার্চ। অর্থাৎ ৭ই মার্চ যাদের আমরা নেটওয়ার্কের শেয়ার ছিল তারা সবাই রাইট শেয়ার পাবে।

গত ১৪ই ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির R: অনুপাতে রাইট শেয়ার ইস্যুর অনুমোদন করেছে।

কোম্পানিটি R: অনুপাতে কোটি ৯৯ লক্ষ হাজার ৩০৪ টি সাধারণ শেয়ার রাইট শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে ৯২ কোটি ৯৭ লক্ষ ৯৯ হাজার ১২০ টাকা উত্তোলন করবে। অর্থাৎ বিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাবেন ৩০ টাকা দামে (শেয়ার প্রতি ২০ টাকা প্রিমিয়ামসহ)

কোম্পানিটি রাইট শেয়ারের অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, নেটওয়ার্ক সিস্টেম আপগ্রেডেশন, নেটওয়ার্কের আওতাধীন এলাকা সম্প্রসারণ রাইট ইস্যুসংক্রান্ত খরচে ব্যবহার করবে।

কোম্পানিটির রাইট শেয়ারের টাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে জমা নিচ্ছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।