অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

পুঁজিবাজারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সৎ ও যোগ্য লোক নিয়োগ দেয়া আবশ্যক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারের দায়িত্বে থাকা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মন্ডল ও ড. নাহিদ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।

গতকাল বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা  যায়, অমল কৃষ্ণ মন্ডল আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা ও পুঁজিবাজার অনুবিভাগ শাখার এবং ড. নাহিদ হোসেন পুঁজিবাজার অধিশাখার দায়িত্বে ছিলেন।

ড. নাহিদ ২০১৯ সালের অক্টোবর থেকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পুঁজিবাজার ডেস্কের দায়িত্ব পালন করছিলেন। এই সময়ে তাকে কেন্দ্র করে একটি অসাধু চক্র করে উঠে বলে অভিযোগ রয়েছে। এই চক্রটি নানাভাবে পুঁজিবাজারে অনিয়ম-দুর্নীতি ও কারসাজির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাদের পক্ষ থেকে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে ড. নাহিদ হোসেনকে মনোনয়ন দিয়েছিল।  ওই মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে দেওয়ায় ডিএসইর দায়িত্ব থেকেও তাকে দ্রুত বাদ দেয়া উচিত, পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পুঁজিবাজার ডেস্কে সৎ ও যোগ্য লোক নিয়োগ দেয়া প্রয়োজন, কেননা এখানে সৎ ও যোগ্য লোক নিয়োগ পেলে শেয়ারবাজারের উন্নতি হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।