বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ বুধবার (৩০ এপ্রিল) বিএসইসির ৯৫৪ তম কমিশন সভায় অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, বিএসইসির ২১ কর্মকর্তাকে কমিশনের চাকুরিবিধিসহ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তারা হলেন– বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবু রায়হান মোহাম্মদ মুতাসীমবিল্লাহ, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক মোহা. রশীদুলআলম, উপ-পরিচালক মো. বনি ইয়ামিন খান, উপ-পরিচালক কাজী মো. আল ইসলাম, উপপরিচালক মো. শহিদুল ইসলাম, উপ-পরিচালক তৌহিদ হাসান, সহকারী পরিচালক মো. জনি হোসেন, সহকারী পরিচালক মো. রায়হান কবির, সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, সহকারী পরিচালক মো. আবদুল বাতেন, লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী ওব্যক্তিগত কর্মকর্তা মো. আবু ইউসুফ ।
মামলার আসামির বাইরে বিএসইসির আরো ৭ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন– বিএসইসির পরিচালক মোহাম্মদ আবুল হাসান ও মোহাম্মদ ফখরুল ইসলামমজুমদার, অতিরিক্ত পরিচালক মোল্লা মো. মিরাজ উস সুন্নাহ, উপ-পরিচালক নানু ভূঞা, সহকারী পরিচালক মো. আমিনুল হক খান ও মো. তরিকুল ইসলাম এবং ব্যক্তিগত কর্মকর্তা সমির ঘোষ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।