অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

র‍্যাবের হেফাজতে নারীর মৃত্যু: তদন্ত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার কমিশনের চিঠি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নওগাঁয় র‍্যাবের হেফাজতে নারীর মৃত্যুর ঘটনাকে মারাত্মক অপরাধ ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

একইসঙ্গে বিষয়টি র‍্যাব বাদে পুলিশের অন্য কোনও ইউনিটের মাধ্যমে তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে।
সোমবার (২৭ মার্চ) জাতীয় মানবাধিকার কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, নওগাঁ শহর থেকে আটকের পর র‍্যাবের হেফাজতে সুলতানা জেসমিন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত বুধবার ২২শে মার্চ ২০২৩, সকাল সাড়ে ১০টার দিকে শহরের মুক্তির মোড় থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার ২৪শে  মার্চ ২০২৩, সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক এফ এম শামীম আহাম্মদের ‘র‍্যবের জিজ্ঞাসাবাদের সময় ওই নারী পড়ে গিয়ে মাথায় আঘাত পান’ সংক্রান্ত বক্তব্য দায়িত্বজ্ঞানহীন ও অনভিপ্রেত। তিনি প্রত্যক্ষদর্শী ছিলেন না এবং কীভাবে মৃত ব্যক্তির মাথায় আঘাত লেগেছে তা তার জানার কথাও নয়।

র‍্যাবের  জিজ্ঞাসাবাদের সময় পড়ে গিয়ে আঘাত পাওয়া এবং মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যুর ঘটনা অস্বাভাবিক মর্মে প্রতীয়মান হয়। যা যথেষ্ট সন্দেহের উদ্রেক করে।
কমিশন এ ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মনে করে। এ অবস্থায় হেফাজতে মৃত্যু সংক্রান্ত বর্ণিত অভিযোগের বিষয়টি র্যাব বাদে পুলিশের অন্য কোনও ইউনিটের মাধ্যমে তদন্ত করে একটি বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে বলা হয়।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।