অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

যেকোনো সময় গ্রেফতার হওয়ার আশঙ্কা করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

যেকোনো সময় গ্রেফতার হওয়ার আশঙ্কা করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তিনি বলেছেন, ‘গ্রেফতারের আগে এটিই হয়তো আমার শেষ টুইট।’

ইমরান খান সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক ভিডিওতে একথা বলেছেন।পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লাহোরের জামান পার্কে নিজ বাসভবন থেকে শেয়ার করা ওই ভিডিওতে ইমরান খান বলেন, ‘আমি আবারও গ্রেফতার হওয়ার আগে এটিই হয়তো আমার শেষ টুইট। পুলিশ আমার বাসভবন ঘেরাও করে রেখেছে।’

 

ভিডিওতে দেখা যায়, দাঙ্গা পুলিশের পোশাকে সজ্জিত হয়ে একদল পুলিশ তার বাসভবনের সামনে অবস্থান করছে। পাশাপাশি পুলিশের বিপুল সংখ্যক গাড়ি রাস্তায় ঘোরাফেরা করছে।

এর আগে, দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে দেয়া এক ভাষণে ইমরান খান পাকিস্তানি এস্টাবলিশমেন্টের প্রতি আহ্বান জানিয়েছিলেন যেন তারা পরিস্থিতিকে উসকে না দেয়। কারণ, এতে কোনো পক্ষের জন্যই ফলাফল ভালো হবে না।

এদিকে, ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে আল কাদির ট্রাস্ট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো বা এনএবি। ইমরান খানকে দেয়া তলব নোটিশে তাদের দুজনকে আজই (বৃহস্পতিবার, ১৮ই মে) এনএবির সামনে হাজির হতে বলা হয়েছে।

এনএবির দুই কর্মকর্তা ইমরান খানের বাসভবনে হাজির হতে নোটিশ হস্তান্তর করেন এবং জানতে চান যে, ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি এদিন এনএবি কার্যালয়ে হাজির হতে পারবেন কিনা। তবে পিটিআই নেতারা জানিয়েছেন, ইমরান খান এনএবির সামনে হাজির হবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।

এর আগে, গত ৯ মে আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়। দুদিন পর ১১ মে দেশটির সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেফতারকে অবৈধ বলে ঘোষণা করে তাকে ছেড়ে দেয়ার নির্দেশ দেন। পরে ইসলামাবাদ হাইকোর্ট তার দুই সপ্তাহের জামিন মঞ্জুর করে। সেই জামিনেই এখন রয়েছেন ইমরান খান।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।