আজ বৃহস্পতিবার ২রা ফেব্রুয়ারী ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৩৫ টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৯ টির দাম বেড়েছে , ৯১ টির দাম কমেছে, ১৬৫ টির দাম অপরিবর্তিত ছিল।
আজ শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে প্রগতি লাইফ ইন্সুরেন্সের।গতকাল কোম্পানিটির ক্লোজিং দাম ছিল ১৫৮ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দাম ১৪৯.৬০ টাকা। আজ কোম্পানি টির দাম ৮.৪০ টাকা কমেছে, যা শতাংশের দিক দিয়ে ৫.৩২ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে দর পতনের শীর্ষ ১০ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ই-জেনারেশনের দাম কমেছে ২.৮১ শতাংশ, এডিএন টেলিকমের ২.৪৯ শতাংশ, আমরা টেকনোলজিসের ২.১৬ শতাংশ, আমারা নেটওয়ার্কসের ১.৫৫ শতাংশ, আইটি কনসালটান্টসের ১.৪৯ শতাংশ, জিল বাংলা সুগার মিলসের ১ শতাংশ, ইসলামি কমার্শিয়াল ইন্সুরেন্সের ১ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ১ শতাংশ, জিল বাংলা সুগার মিলসের ১ শতাংশ দাম কমেছে।
উল্লেখ্য আজ অনেক দিন পরে টপ ২০ লুজার তালিকাতে আইটি খাতের শেয়ার ছিল প্রথম দিকে।

Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।