অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

নতুন রেকর্ড গড়লেন শি জিনপিং, চীনের প্রেসিডেন্ট টানা তৃতীয়বার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নতুন রেকর্ড গড়লেন শি জিনপিং, টানা তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে। ৫ বছর মেয়াদে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে মাও সেতুং এর পরে সব চেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেলেন ৬৯ বছর বয়সী শি।

শুক্রবার (১০ মার্চ) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

২০১৮ সালে চীনের সংবিধান পরিবর্তন করে প্রেসিডেন্টের মেয়াদের প্রচলিত বিধিনিষেধ বাতিল করেন শি জিনপিং। দেশটিতে এর আগে প্রেসিডেন্ট পদে দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকার অনুমতি ছিল না।

চীনা পার্লামেন্ট বা ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) ৩ হাজার সদস্যের ভোটের মাধ্যমে শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। এক ঘণ্টার মধ্যে ২ হাজার ৯ শত ৫২ ভোট পেয়ে সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচিত হন শি।

আগামী ২ দিন ধরে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদ গুলোতে নিজের পছন্দের প্রার্থীদের নিয়োগ দেবেন শি জিনপিং। এর মধ্যে চীনের দ্বিতীয় সর্বোচ্চ পদে নিয়োগ পেতে চলেছেন লি কিয়াং।

এনপিসির নতুন সভাপতি হিসেবে ঝাও লেজি (৬৬) এবং নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে হান ঝেং (৬৮) দায়িত্ব গ্রহণ করলেন। তারা উভয়ই ক্ষমতাসীন কমিউনিস্ট দলের শীর্ষ নেতা।

অবশ্য নির্বাচনের কোনও প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, শি এবং অন্যান্য পদে নির্বাচিত নেতারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া গত বছরের অক্টোবরে ক্ষমতাসীন কমিউনিস্ট দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে এবং প্রায় ২০ লাখ সদস্যের পিপল’স লিবারেশন আর্মির অধিনায়ক হিসেবেও নির্বাচিত হন চীনা প্রেসিডেন্ট।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।