সরকার নিষেধাজ্ঞা দিয়েছে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ ধরায়। আজ শনিবার মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে এই নিষেধাজ্ঞা। এবারের মাছ ধরার নিষেধাজ্ঞা ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত অর্থাৎ ২২ দিন।
গত ২৩ সেপ্টেম্বর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সভায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ ঘোষণা দেন।
তিনি জানান, ইলিশ সুরক্ষায় বিজ্ঞানীরা পূর্ণিমা ও অমাবস্যার সঙ্গে মিল রেখে দিন নির্ধারণ করেন।
এই ২২ দিন সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। আর গবেষকেরা বলছেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল হলেই বাড়বে ইলিশের প্রাপ্যতা।
এ সময়ে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ভিজিএফের চাল দেয়া হবে। তবে বরাবরের মতো জেলেদের দাবি, চাল নয়, আর্থিক সহায়তা দিলে উপকৃত হবেন তাঁরা। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান সফল হলে ইলিশ উৎপাদন বাড়বে বলে প্রত্যাশা তাঁদের।
সংশ্লিষ্টরা জানান, ইলিশের ডিম ছাড়ার অনূকূল পরিবেশ রয়েছে। গত বছর ৫২.৪ % স্প্যান ছিল। তবে এবার এই স্প্যান অতিক্রম করতে পারে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।