অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

আফগান দূতাবাস বন্ধের ঘোষণা ভারতে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারতে দূতাবাসের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে আফগানিস্তান। নয়াদিল্লি সরকারের পক্ষ থেকে অসহযোগিতাপূর্ণ আচরণসহ কয়েকটি কারণ উল্লেখ করে এ ঘোষণা দিয়েছে কাবুল।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, আজ রোববার (১লা অক্টোবর) থেকে ভারতে আফগান দূতাবাস বন্ধ থাকবে।

গতকাল শনিবার (৩০শে সেপ্টেম্বর) রাতে তিন পৃষ্ঠার এক বিবৃতিতে ১লা অক্টোবর থেকে দূতাবাস বন্ধের এ ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, ‘অত্যন্ত পরিতাপের বিষয়, ভারতে আফগান দূতাবাস বন্ধ করে দিতে হচ্ছে। আমাদের অনুরোধ, এর আগে ভারত সরকারের কাছে জমা দেয়া চার দফা যেন গুরুত্বের সঙ্গে দেখা হয়। বিশেষ করে দূতাবাস প্রাঙ্গণে যেন আফগানিস্তানের পতাকা উড়াতে দেয়ার বিষয়টি বিবেচনা করা হয় এবং কাবুলের বৈধ সরকারের কাছে দূতাবাসের সবকিছু যেন হস্তান্তর করা হয়।’

ভারতে আফগান রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন ফরিদ মাহমুদজাই, যিনি তালেবানপূর্ববর্তী আশরাফ গনি সরকারের নিয়োগপ্রাপ্ত। তবে ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পরও তিনিই ভারতীয় আফগান দূতাবাসের প্রধান রয়ে গেছেন।

পরে ট্রেড কাউন্সিলর কাদির শাহ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে নিজেকে দূতাবাসটির তালেবান দ্বারা নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দাবি করেন। যদিও ভারতের আফগান দূতাবাসের দেয়া বিবৃতিতে কূটনৈতিক মিশনটিতে ক্ষমতার দ্বন্দ্বের অভিযোগ নাকচ করা হয়েছে।

ভারত এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। ফলে নয়াদিল্লির কাবুল দূতাবাসে আগের সরকারের পতাকা উড়ানো হবে, নাকি বর্তমান তালেবানের পতাকা উড়ানোর অনুমতি দেয়া হবে তা নিয়ে সংশয় রয়ে গেছে। তবে আফগানিস্তান প্রসঙ্গে ভারত সরকার বলে আসছে, আফগানিস্তানের মাটি সন্ত্রাসীদের হাতে যাক বা সন্ত্রাসীদের দ্বারা ব্যবহৃত হোক তা তারা চায় না।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।