তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম অপরিবর্তিত রয়েছে চলতি বছরের ডিসেম্বর মাসে।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে ঢাকায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে এলপিজির দাম অপরিবর্তিত রাখার বিষয়টি জানান।
গত নভেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডার এক হাজার ৪৫৫ টাকায় বিক্রি হয়েছে। চলতি মাসেও একই দরে বিক্রি হবে এলপিজি।
বিইআরসি চেয়ারম্যান জানান, ডলারের বিনিময় হার খুব বেশি পরিবর্তন না হওয়ায় এলপিজির দাম অপরিবর্তিত রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত নভেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ টাকা কমিয়ে এক হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়। এর আগে, সেপ্টেম্বর মাসের তুলনায় ৩৫ টাকা বাড়িয়ে অক্টোবরে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয় এলপিজির দাম।
গত সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল যথাক্রমে ৪৪ টাকা, ১১ টাকা ও ৩ টাকা। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় যথাক্রমে ১ হাজার ৪২১ টাকা, ১ হাজার ৩৭৭ টাকা ও ১ হাজার ৩৬৬ টাকা।
নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৬ টাকা ৮৪ পয়সা নির্ধারণ করা হয়। বিইআরসি ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।