অর্থ লিপি

২১ জুলাই ২০২৬ মঙ্গলবার ৬ শ্রাবণ ১৪৩৩

অ্যাওয়ার্ড অর্জন করেছে ‘মিনিসো বাংলাদেশ’

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

২০১৩ সালে মিনিসো চীন ও জাপানের টোকিওতে যাত্রা শুরু কর। এর মালিক চীনা উদ্যোক্তা গুওফু ইয়ে। রপ্তানিমুখী পোশাক খাতের অন্যতম র্শীষস্থানীয় শিল্পগোষ্ঠী ইভিন্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মিনিসো বাংলাদশে লিমিটেড মিনিসোর অনুমোদিত কান্ট্রি ফ্র্যাঞ্চাইজি।

চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত মিনিসো গ্লোবাল কনফারেন্সের ১০ম আসরে ২০২৩ সালের পারফরম্যান্সের জন্য অ্যাওয়ার্ড অর্জন করেছে মিনিসো বাংলাদেশ। এই আন্তর্জাতিক ইভেন্টে শতাধিক দেশ থেকে ৩ হাজারের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। এই ইভেন্টে মিনিসো বাংলাদেশের পাশাপাশি মেক্সিকো, ইন্দোনেশিয়া, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের মতো বড় আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজিগুলিও অ্যাওয়ার্ড অর্জন করেছে।

মিনিসো বাংলাদেশের পক্ষে উপস্থিত প্রতিনিধিদের হাতে মিনিসো গ্লোবাল কনফারেন্স কর্তৃপক্ষ এই অ্যাওয়ার্ড তুলে দেয়। মিনিসো বাংলাদেশের পক্ষে এই ইভেন্টে উপস্থিত ছিলেন তিন পরিচালক শাহ্ আদিব চৌধুরী, শাহ্ রাইদ চৌধুরী ও চৌধুরী আসিফুজ্জামান।

পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌধুরী

অ্যাওয়ার্ড গ্রহণের পর পরিচালক শাহ্ আদিব চৌধুরী বলেন, ‘এটা আমাদের জন্য গর্বের বিষয় যে, আমরা অত্যন্ত মর্যাদার সঙ্গে আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে পারছি। আমরা মনে করি মিনিসো গ্লোবাল পরিসরে আমরা অত্যন্ত শক্তিশালী একটি অংশীদার।’

পরিচালক চৌধুরী আসিফুজ্জামান বলেন, ‘আইপি সহযোগিতার দিক থেকে মিনিসো বর্তমানে সবচেয়ে শক্তিশালী। আজ আমরা যা দেখেছি তাতে আগামী বছরগুলোতে মিনিসো বাংলাদেশের বাজারের ভবিষ্যত নিয়ে আমি অত্যন্ত আশাবাদী। আমরা এ বছরই সানরিও’র পণ্য বাজারে চালু করতে যাচ্ছি।

ভোক্তা অধিকার ডিজির হুঁশিয়ারি

পরিচালক শাহ্ রাইদ চৌধুরী মিনিসো বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে বলেন, ‘মিনিসো হেড অফিসের দৃষ্টিভঙ্গির সঙ্গে আমাদের চিন্তাভাবনা এক হয়ে গেছে। আমরা এখন আরও বড় পরিসরে ভালোমানের স্টোর খোলার পরিকল্পনা করছি, যাতে গ্রাহক মিনিসো থেকে নতুন অভিজ্ঞতা লাভ করতে পারে।’

এবারের মিনিসো সম্মেলনে নতুন প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া এবং অনলাইন মার্কেটিংয়ের যে গুরুত্ব তা তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে মিনিসো বাংলাদেশ পরিচালিত কর্মতৎপরতার প্রশংসা করা হয়।

সম্মেলনে মিনিসোর চেয়ারম্যান জ্যাক ইয়ে বলেন, ‘গত ১০ বছর আমাদের সাফল্য ছিল অসাধারণ। আগামী ১০ বছর আমাদের জন্য আরও অনেক ভালো হবে। কারণ ভবিষ্যতে ভালো কিছু করার জন্য আমরা মুখিয়ে আছি। আমাদের লক্ষ্য হলো- মিনিসোকে একটি সুপার ব্র্যান্ডে উন্নীত করা।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।