দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন প্রিপেইড গ্রাহকদের রিচার্জের সর্বনিম্ন সীমা বাড়িয়েছে । আজ বৃহস্পতিবার (১০ই জানুয়ারি) থেকে গ্রামীণফোনের গ্রাহকরা সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জ করতে পারবেন।
গতকাল বুধবার থেকে বাড়ছে গ্রামীণফোনের গ্রাহকদের ন্যূনতম রিচার্জ অ্যামাউন্ট।
ফেসবুক পেজে ব্যবহারকারীদের প্রশ্নের জবাবে, মাইজিপি অ্যাপ ও এসএমএমের মাধ্যমে গ্রামীণফোন এ তথ্য জানিয়েছে।
বেসরকারি এ টেলিকম প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এক ব্যবহারকারীর করা প্রশ্নের জবাবে গ্রামীণফোন বলেছে, ‘প্রিয় Abdullah Al Mashud, বর্তমানে আমাদের প্রোডাক্ট পোর্টফোলিওর মূল্য সমন্বয় করার অংশ হিসেবে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ৩০ টাকার কম মূল্যের ১৪, ১৯ ও ২৯ টাকার মিনিট প্যাকগুলো আগের মতোই রিচার্জ করে চালু করা যাবে।
এছাড়া, ৩০ টাকার নিচের সব ধরনের অ্যাক্টিভ ও অব্যবহৃত স্ক্র্যাচ কার্ড ব্যবহার করা যাবে। তবে, ২১ টাকার কলরেট অফারটি ১০ই জানুয়ারি, ২০২৪ থেকে বন্ধ হয়ে যাবে।’

শুরুতে গ্রামীণফোনের সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ছিল ১০ টাকা। ২০২২ সালের জুলাই থেকে সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ২০ টাকা করা হয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।