অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

একদিনেই ওয়াশিংটনসহ তিন অঙ্গরাজ্যে বন্দুক হামলা, নিহত ৪

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনসহ তিনটি অঙ্গরাজ্যে আলাদা বন্দুক হামলার ঘটনায় অন্তত চারজন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১৭ই জুন) দেশটির ইলিনয়, ওয়াশিংটন এবং মিসৌরি অঙ্গরাজ্যে এ হামলাগুলো চালানো হয়। এরমধ্যে ওয়াশিংটনে দুইজন এবং ইলিনয় ও মিসৌরিতে একজন করে নিহত হয়েছেন।

রাত সাড়ে আটটার দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের জর্জ শহরে একটি মিউজিক ফেস্টিভালে যোগ দিতে স্থানীয়রা জড়ো হলে, হঠাৎই সেখানে অতর্কিত গুলি চালায় এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই নিহত হন অন্তত দুইজন। আহত হন আরও তিনজন।

হামলার পরপরই ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক বন্দুকধারীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় হতাহতদের পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। বন্দুক হামলার ঘটনায় বাতিল করা হয়েছে মিউজিক ফেস্টিভাল।

 

একইদিনে ইলিনয় অঙ্গরাজ্যে অপর এক বন্দুক হামলায় অন্তত একজন নিহত এবং কমপক্ষে ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় মধ্যরাতে উইলোব্রুক শহরের একটি পার্কিংলটে এ বন্দুক হামলার ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে, এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

হামলার কারণ এবং উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা না গেলেও হামলার সময় ঘটনাস্থলে আফ্রিকান-আমেরিকানদের দাসত্ব থেকে মুক্তিলাভের বর্ষপূর্তির উৎসব চলছিল বলে জানা গেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিন বন্দুক হামলা হয়েছে আরেক আঙ্গরাজ্য মিসৌরিতেও। পুলিশ জানায়, শনিবার স্থানীয় সময় মধ্যরাতে সেন্ট লুইস শহরে একটি পার্টিতে ঢুকে অতর্কিত গুলি চালায় এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই এক তরুণের মৃত্যু হয়। এ ছাড়াও আহত হন আরও অন্তত নয়জন।

হতাহতের বেশির ভাগেরই বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পরপরই পালিয়ে যায় বন্দুকধারী। তাকে ধরতে এরই মধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। হামলার কারণ সম্পর্কে কিছু জানা না গেলেও, পুরো ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।