অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

আলু আমদানি বন্ধ শুক্রবার থেকে, বাড়তে পারে দাম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আমদানির অনুমতিপত্রের (আইপি) মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পেঁয়াজের পর এবার ভারত থেকে আলু আমদানি বন্ধ হয়ে যাচ্ছে। এতে দেশের বাজারে আবারও আলুর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে রাখতে আরও ১৫ দিন আমদানির অনুমতির মেয়াদ বাড়ানোর দাবি বন্দরের আমদানিকারকদের।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি অব্যাহত রয়েছে। বর্তমানে বন্দর দিয়ে তিন ধরনের আলু আমদানি করা হচ্ছে; পুরনো লাল বর্ণের কার্ডিনাল জাতের আলু, পুরনো সাদা বর্ণের আলু ও নতুন আলু। বর্তমানে বন্দরে কার্ডিনাল জাতের আলু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে; যা কয়েক দিন আগেও ৪১ থেকে ৪২ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

অধিকাংশ আমদানিকারকের ১৫ই ডিসেম্বর থেকে আলু আমদানি বন্ধ হয়ে যাচ্ছে। যে কারণে বাড়তি দামে বিক্রির আশায় আলু বিক্রি বন্ধ রেখেছেন। তারা ৩৮ থেকে ৪০ টাকা দাম হাঁকছেন ওই জাতের আলু, তবে ওই দামে বিক্রি হয়নি। সাদা বর্ণের গোল আলু বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৭ টাকা কেজি দরে, যা কয়েক দিন আগেও একই দামে বিক্রি হয়েছিল।

এ ছাড়া নতুন আলু বিক্রি হচ্ছে ৩৩ থেকে ৩৪ টাকা কেজি দরে, যা আগে ৪১ থেকে ৪২ টাকা দরে বিক্রি হয়েছিল।

আমদানিকারক হারুন উর রশীদ জানান, দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে অনুমতি পাওয়া আমদানিকারকরা ভারত থেকে আলু আমদানি অব্যাহত রেখেছেন। অনুমতি পাওয়ার পর থেকেই বন্দর দিয়ে আলু আমদানি অব্যাহত ছিল। তবে সরকার যে আলু আমদানির মেয়াদ নির্ধারণ করে দিয়েছে ১৫ই ডিসেম্বর পর্যন্ত, সেই মোতাবেক শুক্রবার পর্যন্ত আলু আমদানির সময়সীমা রয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকে। তাই বৃহস্পতিবার বন্দর দিয়ে আলু আমদানির পর শুক্রবার থেকে আলু আমদানি বন্ধ হয়ে যাচ্ছে।

তবে সময়টা যদি আরও একটু কিছুদিনের জন্য বাড়িয়ে দেওয়া হয়, তাহলে ভালো হয়। আর যদি মেয়াদ না বাড়ানো হয় আর আমদানি বন্ধ হয়ে যায়, সে ক্ষেত্রে দেশে আলুর দাম আবারও ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা রয়েছে।

যেহেতু দেশে সবেমাত্র নতুন আলু উঠতে শুরু করেছে পর্যাপ্ত পরিমাএণ আলু উঠতে আরও কিছুদিন সময় লাগবে। যার কারণে এই সময়টাতে দেশের বাজারে আলুর সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে যথাযথ কর্তৃপক্ষের নিকট অনুরোধ করবো আলু আমদানির মেয়াদের সময়সীমা আরও ১০ থেকে ১৫ দিন মতো বাড়িয়ে দেওয়া হয়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।