অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

অ্যামাজন প্রাইম ভিডিওতে যুক্ত হবে বিজ্ঞাপন, ক্ষুব্ধ গ্রাহকরা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

অ্যামাজন প্রাইম ভিডিও নেটফ্লিক্সের পথে হাঁটছে। চলচ্চিত্র ও শো স্ট্রিমিংয়ে বিজ্ঞাপন যুক্ত করতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মটি। এতে অনেক গ্রাহকেরা ক্ষুব্ধ। এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে মুখ ফিরিয়ে নেয়ার হুমকি দিচ্ছেন তারা!

গত মঙ্গলবার (২৬শে ডিসেম্বর) এক ঘোষণায় ২০২৪ সালের ২৯শে জানুয়ারি থেকে স্ট্রিমিং পরিষেবায় বিজ্ঞাপন যুক্ত করার কথা জানিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও।

বিজ্ঞাপন যুক্ত করার তারিখ অবহিত করার উদ্দেশ্যে ব্যবহারকারীদের বরাবর এক ইমেইলে অ্যামাজন জানিয়েছে, আমাদের মনোমুগ্ধকর কনটেন্টে বিনিয়োগ চালিয়ে যেতে এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়ানোর জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। তবে আমরা টিভি এবং অন্যান্য স্ট্রিমিং শো প্রোভাইডারদের তুলনায় কম বিজ্ঞাপন দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছি।

অ্যামাজনের ইমেইল অনুসারে, এক্ষেত্রে ব্যবহারকারীদের নতুন করে কোনো সাবস্ক্রিপশন পরিষেবা কিনতে হবে না। অথবা তাদের প্রাইম মেম্বারশিপের ফি-এর দামে কোনো পরিবর্তন আসবে না। কেবলমাত্র বিজ্ঞাপনমুক্ত পরিষেবা উপভোগ করার জন্য মাসে বাড়তি ২.৯৯ ডলার দিতে হবে।

আজই শেয়ার বাজারের শেষ কার্যদিবস

সেপ্টেম্বরেই এ পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিল অ্যামাজন। তখন বলা হয়েছিল, ২০২৪ সালের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন, জার্মানি এবং কানাডায় বিজ্ঞাপনযুক্ত স্ট্রিমিং পরিষেবা চালু করা হবে। পরে একে একে এ পরিষেবা ফ্রান্স, ইতালি, স্পেন, মেক্সিকো এবং অস্ট্রেলিয়ার গ্রাহকদের জন্যও আনা হবে।

বর্তমানে এ পরিষেবার জন্য ব্যবহারকারীদের মাসে ৯ ডলার চার্জ দিতে হয়। তবে নতুন সাবস্ক্রিপশন ফি হতে যাচ্ছে ১২ ডলারের মতো। কিন্তু ভিডিও পরিষেবাটি অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনে। তবে বিভিন্ন দেশের ক্ষেত্রে এ সাবস্ক্রিবশন ফি-এর কাঠামোটি এখনো ততটা স্পষ্ট নয়।

অ্যামাজন এমন সিদ্ধান্ত নেয়ার অনেক আগে থেকেই নেটফ্লিক্স, ডিজনি প্লাস, হুলু, পিকক এবং ম্যাক্স বিজ্ঞাপনযুক্ত সাবস্ক্রিপশন পরিষেবা চালিয়ে যাচ্ছে। যা বিজ্ঞাপনমুক্ত পরিষেবাগুলোর চেয়ে তুলনামূলক সস্তা। যেমন – বিজ্ঞাপনযুক্ত নেটফ্লিক্স ব্যবহার করার জন্য মার্কিন গ্রাহকদের মাসে ৬.৯৯ ডলার গুনতে হয়। সেখানে স্ট্রিমিং প্ল্যাটফর্মটির বিজ্ঞাপনমুক্ত পরিষেবাগুলোর মধ্যে সবচেয়ে কম দামি পরিষেবার মাসিক ফি হচ্ছে ১৫.৪৯ ডলার। যা কি না বিজ্ঞাপনযুক্ত পরিষেবার দ্বিগুণেরও বেশি।

এদিকে, অ্যামাজনের এমন সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ব্যবহারকারীরা। তারা স্ট্রিমিং পরিষেবাটি ব্যবহার বন্ধ করার হুমকি দিচ্ছেন। রেডিটের বিভিন্ন পোস্টে অ্যামাজন ব্যবহারকারীরা হতাশা প্রকাশ করে তাদের অ্যামাজন সাবস্ক্রিপশন বাতিলের কথা ঘোষণা দিচ্ছেন।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, ল্যাডবাইবেল

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।