অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

দেশে প্রথমবারের মতো কুকুরের ল্যাপারোস্কোপিক সার্জারি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভেটেরিনারি ক্লিনিকে দেশের প্রথমবারের মতো কুকুরের শরীরে ল্যাপারোস্কোপিক সার্জারি হয়েছে। সম্প্রতি সিভাসুর এস এ কাদেরী টিচিং হাসপাতালে।

কাটাছেঁড়া ছাড়াই দেশীয় জাতের একটি কুকুরের ল্যাপারোস্কোপিক সার্জারি করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মেডিসিন ও সার্জারি বিভাগের অধ্যাপক বিবেক চন্দ্র সূত্রধর। দেশে প্রথমবারের মতো কুকুরের এ ধরনের শল্যচিকিৎসা হলো।

সম্প্রতি সিভাসুর ভেটেরিনারি ক্লিনিকের আওতাধীন এস এ কাদেরী টিচিং হাসপাতালে সার্জারি করে কুকুরটিকে বন্ধ্যাকরণ করা হয়। আজ মঙ্গলবার সার্জারির বিষয়ে অধ্যাপক বিবেক চন্দ্র সূত্রধর প্রথম আলোকে বলেন, দেশে প্রথমবারের মতো কোনো প্রাণীর শরীরের ল্যাপারোস্কোপিক সার্জারি করা হয়েছে।

এই সার্জারির মাধ্যমে প্রাণীটিকে ধকল সইতে হবে না। ব্যথা কম হবে। এক সপ্তাহর মধ্যেই সেরে উঠবে।

বিবেক চন্দ্র সূত্রধর বলেন, ল্যাপারোস্কোপিক সার্জারিকে ‘মিনিম্যালি ইনভেসিভ সার্জারি’ বা কিহোল সার্জারিও বলা হয়। এটি জেনারেল অ্যানেসথেসিয়ার মাধ্যমে করা হয়। প্রচলিত সার্জারি পদ্ধতিগুলোর তুলনায় এটি বেশ সহজ। এতে কাটাছেঁড়া একদম করতে হয় না বললেই চলে।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।