অর্থ লিপি

২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ঝুঁকি অব্যাহত থাকলেও অপরিশোধিত তেলের সরবরাহ বৃদ্ধি এবং বিশ্ববাজারে সম্ভাব্য উদ্বৃত্তের আভাসে মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো তেলের দাম কমেছে।

এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি লেনদেন হচ্ছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় ভোর ৫টা ১০ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৬৬ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৮৮ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে। এর আগে সোমবার ব্রেন্ট ক্রুডের দাম গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন অবস্থানে থেকে লেনদেন শেষ করেছিল। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারের দাম ৬০ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৫৭ ডলারে নেমে এসেছে, যা লেনদেনের শুরুতে গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন স্তরে পৌঁছেছিল।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।