শেয়ার বাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের (GENNEXT) কার্যক্রম বন্ধ করা হয়েছে।
কোম্পানিটির পরিচালক শাহীন আক্তার চৌধুরী ডিএসইকে জানান, শ্রম অসন্তোষ ওকার্যকরী মূলধন ঘাটতির কারণে কোম্পানির কার্যক্রম বন্ধের বিষয়ে গত ২০ অক্টোবর বিএসইসিকে একটি চিঠি দেয়া হয়েছে।
কোম্পানির চেয়ারম্যান ও এমডি যোগাযোগের বাইরে রয়েছেন, এমনকি তারা দেশের বাইরেও থাকতে পারেন। তাদের অনুপস্থিতিতে পর্ষদ সভা আয়োজন ও ব্যাংকের লেনদেনও পরিচালনা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে বিএসইসির কাছে প্রয়োজনীয় পরামর্শ চাওয়া হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।