অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শ্রীলঙ্কার সাফল্য

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার মূল্যস্ফীতির হার গত দুই বছরের মধ্যে এই প্রথম এক অঙ্কের ঘরে নেমে এসেছে।

২০২২ সালের সেপ্টেম্বরে দেশটির মূল্যস্ফীতি ছিল ৬৯ দশমিক ৮ শতাংশ, যা চলতি বছরের জুলাই মাসে ৬ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ শ্রীলঙ্কার মূল্যস্ফীতির হার এখন বাংলাদেশের চেয়ে কম। জুনে বাংলাদেশের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ।

দ্য ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, চলতি বছরের জুনেও শ্রীলঙ্কার মূল্যস্ফীতি ছিল ১২ শতাংশ। সেখান থেকে এক মাসের মধ্যে তা ৫ শতাংশীয় পয়েন্টের বেশি কমেছে। শ্রীলঙ্কার পরিসংখ্যান মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে।

এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি এক অঙ্কের ঘরে ছিল—৫ দশমিক ৮ শতাংশ।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, জুলাই মাসে দেশটিতে খাদ্যের দাম কমেছে। জুনে দেশটির খাদ্য মূল্যস্ফীতি ছিল ৪ দশমিক ১ শতাংশ; জুলাই মাসে তা ১ দশমিক ৪ শতাংশ ঋণাত্মক হয়ে যায়। খাদ্যবহির্ভূত অন্যান্য পণ্যের মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৫।

এমন নয় যে নিম্ন ভিত্তির কারণে জুলাই মাসে শ্রীলঙ্কার মূল্যস্ফীতির হার কমেছে। ২০২২ সালের জুলাই মাসে দেশটির মূল্যস্ফীতির হার ছিল ৬৭ দশমিক ৪০। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯৪ দশমিক ৯০ শতাংশ।\

উচ্চ হারের মূল্যস্ফীতি থেকে সামগ্রিক মূল্যস্ফীতি ৬ দশমিক ৩ শতাংশে নেমে আসা বিশেষ ঘটনাই বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কা সরকার মূল্যস্ফীতির ভিত্তিবছর ২০১৩ সাল বদলে ২০২১ সাল করেছে।

শ্রীলঙ্কার ব্রোকারেজ হাউস অ্যাকুইটি স্টক ব্রোকারের গবেষণাপ্রধান শিহান কুরে দ্য ইনডিপেনডেন্টকে বলেন, ‘মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে দ্রুতগতিতে কমছে। অংশত এর কারণ হচ্ছে শ্রীলঙ্কার রুপির দরবৃদ্ধি, যে কারণে আমদানি ব্যয় কমেছে।’

শিহান কুরে আরও বলেন, ‘আমরা আশা করছি, মূল্যস্ফীতির হার এভাবে কমতে থাকবে এবং বছরের শেষ নাগাদ তা ৫ শতাংশের ঘরে নেমে আসবে।’

এ বছরের মার্চে শ্রীলঙ্কা আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ২৯০ কোটি ডলারের ঋণ পেয়েছে। এরপর দেশটির অর্থনৈতিক দুর্দশা ধীরে ধীরে কমতে শুরু করেছে। রিজার্ভ বৃদ্ধির কারণে মুদ্রার দর ১০ শতাংশ বেড়েছে।

বিশ্লেষকেরা বলছেন, শ্রীলঙ্কার মূল্যস্ফীতির হার কমার পেছনে ভিত্তিবছর পরিবর্তনের প্রভাব আছে সত্য; সেই সঙ্গে শস্যের ভালো ফলন ও শক্তিশালী মুদ্রারও ভূমিকা আছে। মুদ্রা শক্তিশালী হওয়ার কারণে খাদ্য, জ্বালানি ও বিদ্যুতের ব্যয় কমেছে।

তবে মূল্যস্ফীতির হার কমে আসা সত্ত্বেও সরকারি হিসাবেই চলতি বছর শ্রীলঙ্কার অর্থনীতি ২ শতাংশ সংকুচিত হতে পারে। গত বছর সংকুচিত হয়েছে ৭ দশমিক ৮ শতাংশ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।