অর্থ লিপি

২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ৬ কার্তিক ১৪৩৩

সাফকো স্পিনিংয়ের আরও আড়াই মাস উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের (SAFKOSPINN) উৎপাদন কার্যক্রম বন্ধ আছে। এটি আরো আড়াই মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আগামী ১৬ আগস্ট পর্যন্ত সাফকোর কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদ-উল-আজহার ছুটিও আছে।

কোম্পানিটি জানিয়েছে, দেশের বস্ত্রখাতের আর্থিক অবস্থায় বিদ্যমান অস্থিরতা, উদ্বেগ এবং স্থানীয় বাজারে কাঁচামালের উচ্চ মূল্যের কারণে কর্তৃপক্ষ কারখানার উৎপাদন আরও আড়াই মাস মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, ডিএসইর একটি প্রতিনিধিদল গত ৩ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে সাফকো স্পিনিং মিলস লিমিটেডের কারখানা প্রাঙ্গণ পরিদর্শন করে। পরিদর্শন কালে ডিএসইর প্রতিনিধি দল উক্ত কোম্পানির অপারেশন/উৎপাদন বন্ধ দেখতে পায় তখন থেকে প্রতি দিনই ডিএসইর নিউজ বিভাগে উৎপাদন কার্যক্রম বন্ধ আছে এই মর্মে বিনিয়োগকারিদের জানিয়ে আসছিল।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।