যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্টপ্রার্থী জো বাইডেন মাদকাসক্ত কি না তা পরীক্ষার দাবি করেছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্টপ্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট তুমুল বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট বিতর্কের আগে ও পরে এই পরীক্ষা করা উচিত বলে ট্রাম্প মন্তব্য করেছেন।
দুই প্রেসিডেন্ট প্রার্থীই দুটি প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে দুটি বিতর্কে একে অপরের মুখোমুখি হতে রাজি হয়েছেন। ব্যবসায়ী থেকে রাজনীতিক হয়ে প্রেসিডেন্ট পদে বসা ট্রাম্প বলেন, ‘স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সময় প্রেসিডেন্ট বাইডেন যেন ঘুড়ির মতো উড়ছিলেন। আমি এই ব্যক্তির সঙ্গেই বিতর্কে অংশ নিতে চাই। তবে এর আগে প্রেসিডেন্ট বাইডেন মাদকাসক্ত কি না তা পরীক্ষা করা উচিত।’
আরও পড়ুন…
এক দিনে ১২১ ফিলিস্তিনিকে হত্যা
মিনোসোটা অঙ্গরাজ্যের সেইন্ট পলে দলের এক নৈশভোজে ট্রাম্প এই দাবি করেন। ট্রাম্প বলেন, ‘আমি চাই না বাইডেন স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সময় যে পরিস্থিতিতে ছিলেন ঐ ভাবে বিতর্কে অংশ নেন। তার মাদকের বিষয়টি পরীক্ষা করা উচিত।’
এই প্রথম নয়, এর আগেও ট্রাম্প একই দাবি করেছিলেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগেও ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী বাইডেনের মাদক পরীক্ষার দাবি তুলেছিলেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।