পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (CRYSTALINS) প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে।
কোম্পানিটি জানিয়েছে যে কোম্পানির পরিচালনা পর্ষদ তার ১৮ জুলাই, ২০২৩ তারিখেঅনুষ্ঠিত বোর্ড সভায়ডিজিটাল ব্যাংকে উদ্যোক্তা শেয়ারহোল্ডার হওয়ার জন্য ১২ কোটি ৫০ লাখ (মোট পরিশোধিত মূলধনের ১০ শতাংশ) টাকা বিনিয়োগ করবে।