অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

দ্বিতীয়বারের মতো বাবা হলেন মিস্টার ডিপেন্ডেবল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দ্বিতীয় সন্তানের মুখ দেখতে এশিয়া কাপ চলাকালীন দেশে ফিরে এসেছিলেন মুশফিকুর রহিম। অবশেষে তার সেই আশা পূরণ হয়েছে। দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় এই ক্রিকেটার।

সোমবার (১১ই সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মুশফিকুর রহিম। জানা গেছে, ফুটফুটে কন্যা সন্তানের জনক হয়েছেন এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। এর আগে ২০১৮ সালের ৫ই ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন মুশফিক।

সন্তানের বিষয়ে মুশফিকুর রহিমের ফেসবুক থেকে এক পোস্টের মাধ্যমে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দিয়েছেন। মা এবং শিশু উভয়েই পর্যবেক্ষণে রয়েছেন। আমাদের জন্য সকলে দোয়া করবেন।’

এর আগে গতকাল রোববার (১০ই সেপ্টেম্বর) শ্রীলঙ্কা থেকে ঢাকায় আসেন মুশফিকুর রহিম। গত ৮ই সেপ্টেম্বর বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, শ্রীলঙ্কার ম্যাচ শেষে ১০ তারিখে পারিবারিক কারণে দেশে ফিরবেন মুশফিকুর রহিম। পরে জানা যায়, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই দেশে ফিরেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

আগামী ১৫ই সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচের আগে ১৩ই সেপ্টেম্বর শ্রীলঙ্কায় ফেরার কথা রয়েছে মুশফিকের।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।