বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সেটিকেই সাকার্সের সঙ্গে তুলনা করেছেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেইসঙ্গে টুর্নামেন্টের কার্যকারিতার মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
সম্প্রতি ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের কোচ হাথুরুসিংহে। এ সময় তিনি বিপিএল নিয়েও মন্তব্য করেছেন।
বিপিএল বিশ্বমানের হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে চান্ডিকা হাথুরুসিংহে বলেছেন, ‘কোন ভাবেই না। আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে হয়তো অদ্ভুত লাগবে। তবে যখন আমি বিপিএল দেখি, তখন মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড় তো কোন জাতেরই না। যেভাবে এটি এগিয়ে যাচ্ছে, সেই পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে।’
আরও পড়ুন…
যুক্তরাষ্ট্র সিরিজের প্রস্তাব লুফে নিল
হাথুরু আরো বলেন, ‘আইসিসির এখানে হস্তক্ষেপ করা উচিত। আমাদের বোর্ডেরও উচিত, এই বিষয়ে কিছু করা। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা সার্কাসের মতো। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি।’
মূলত বিপিএল চলাকালীন বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়াকে ভালোভাবে দেখছেন না বাংলাদেশি কোচ। আবার দেশের সর্বোচ্চ ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে বাংলাদেশিদের অংশগ্রহণও সাড়া জাগানোর মতো অবস্থানে নেই।
সাধারণত তরুণ ক্রিকেটারদের কথা বিবেচনা করেই বিপিএলের আয়োজন করা হয়। কিন্তু সেখানেই সমস্যা। যাদের গুরুত্ব বেশি থাকা দরকার, তারাই অবহেলিত থাকছেন। এই বিষয়ে হাথুরু বলেছেন, ‘এমন একটা টুর্নামেন্ট দরকার, যেখানে আমাদের খেলোয়াড়েরা কিছু করতে পারবে।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।