পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (OLYMPIC) পরিচালনা পর্ষদ ৩৭ ডেসিমেল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটি সোনারগাঁতে নিলামের মাধ্যমে এই জমি কেনার সুযোগ পেয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ব্যাংক এশিয়া, প্রগতি স্বরনী শাখা ও অন্যান্য জমির সাথে নিলাম করেছে। এই জমি কোম্পানিটির লোলাটিতে বিস্কুট অ্যান্ড কনফেকশনারি ইউনিটের পাশে অবস্থিত।
কোম্পানিটি জানায়, ৩৭ ডেসিমেল জমি কিনতে অলিম্পিকের ৯২ লাখ ৫০ হাজার টাকা ব্যায় হবে। রেজিস্টেশন ও অন্যান্য খরচ বাবদ ১৩ লাখ ৪১ হাজার ২৫০ টাকা ব্যয় হবে। মোট জমি কিনতে কোম্পানিটির ব্যায়ের পরিমাণ দাঁড়াচ্ছে ১ কোটি ৫ লাখ ৯১ হাজার ২৫০ টাকা।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আরও ৩০.৭৫ ডেসিমেল জমি সোনারগাঁও উপজেলায় বিস্কুট অ্যান্ড কনফেকশনারি ইউনিটের পাশে কিনবে। রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ জমি কিনতে কোম্পানিটির মোট ১ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার টাকা ব্যয় হবে।
খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।