আজ বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) পেট্রোবাংলায় আয়োজিত গ্যাস চাহিদা ও যোগান বিষয়ক এক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ, গ্রাহকদের গ্যাস সরবরাহ করতে না পারলে বিতরণ কোম্পানিগুলোর জরিমানা দিতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের চাহিদা অনুযায়ী, গ্যাসের জোগান দিতে পারলে ভর্তুকি ৭০ শতাংশ কমে আসতো।
গ্যাস বিতরণ কোম্পানিগুলোকে জবাবদিহিতায় আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা নিয়ে বসবো। গ্রাহককে গ্যাস সরবরাহ করতে না পারলে বিতরণ কোম্পানিগুলোর জরিমানা দিতে হবে।
আরও পড়ুন…
বাজারে মার্চের ১ম সপ্তাহে বাজার ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আসবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
তিনি আরও বলেন, যারা ব্যর্থ হবেন, তাদের বিদায় নিতে হবে। আর সহ্য করার সময় নেই। পুরো অর্থনীতি জ্বালানি খাতের ওপর নির্ভরশীল। কাজেই যথাযথ সরবরাহ নিশ্চিত করতে হবে। যত তদবির করেন, কাজ হবে না। সাকসেস রেট ভালো হলে রাখা হবে, জিরো হলে আপনিও জিরো।
তিনি আরও বলেন, যারা ব্যর্থ হবেন, তাদের বিদায় নিতে হবে। আর সহ্য করার সময় নেই। পুরো অর্থনীতি জ্বালানি খাতের ওপর নির্ভরশীল। কাজেই যথাযথ সরবরাহ নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন…
মোটরসাইকেল বিক্রি কমেছে দেশে, রয়েল এনফিল্ডও একটি কারণ
এসময় পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, জ্বালানি সরবরাহ বাড়াতে ২০২৮ সালের মধ্যে আরও ১০০টি কূপ খননের পরিকল্পনা হাতে নিয়েছে পেট্রোবাংলা।
এছাড়া নিজস্ব উৎপাদন না বাড়িয়ে এলএনজির (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ওপর নির্ভরতা বাড়লে গ্যাসের দাম কোনো পর্যায়ে গিয়ে ঠেকবে, সেটি ভাবার সময় এসেছে বলে মন্তব্য করেন জ্বালানি সচিব মোঃ নূরুল আলম।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।