অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

সূচকের চরম অস্থিরতায় আস্থা সংকট, লেনদেন ৬০০ কোটির নিচে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বুধবার (৪ মার্চ) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সুচকের অস্বাভাবিক ওঠা নামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

আজ অস্বাভাবিক ওঠা নামার ধারাবাহিকতায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা ও আস্থাহীনতা বাড়ছে। সূচকের চরম অস্থিরতার প্রভাবে বাজারে সিদ্ধান্তহীনতা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে দৈনিক লেনদেনে।

সর্বশেষ কার্যদিবসে লেনদেনের পরিমাণ এক ধাক্কায় ৮৮৫ কোটি টাকা থেকে নেমে ৬০০ কোটির নিচে চলে এসেছে। আজ মোট লেনদেন হয়েছে ৫৮২ কোটি টাকার।

বাজার বিশ্লেষকদের মতে, সূচকের দ্রুত উত্থান-পতন স্বল্পমেয়াদি বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলছে এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীরাও সতর্ক অবস্থান নিচ্ছেন। ফলে ক্রয়চাপ কমে গিয়ে লেনদেনে স্থবিরতা দেখা দিয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ের নীতিগত অনিশ্চয়তা, বড় মূলধনী শেয়ারের দরপতন এবং গুজব নির্ভর লেনদেন বাজারে অস্থিরতা বাড়াচ্ছে। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি চাপে পড়ছেন। অনেকেই পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত ‘ওয়েট অ্যান্ড সি’ কৌশল নিচ্ছেন।

বিশ্লেষকদের পরামর্শ, বাজারে স্থিতিশীলতা ফেরাতে স্বচ্ছ তথ্যপ্রবাহ ও সময়োপযোগী নীতিগত পদক্ষেপ জরুরি। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়লে বাজারে আস্থা কিছুটা ফিরে আসতে পারে।

বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীরা দিকনির্দেশনার অপেক্ষায় রয়েছেন। সূচকের অস্বাভাবিক ওঠানামা নিয়ন্ত্রণে না এলে লেনদেনের গতি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।