অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

সোনার দাম আরেক দফা কমল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সোনার দাম আরেক দফা কমল। দাম কমে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে  ৯৮,২১১ টাকা।৪ দিন আগেও বাংলাদেশের বাজারে সোনার ভরির দাম ছিল লাখ টাকার ওপরে। গত ২৮ সেপ্টেম্বর তা কমে হয় ৯৯,৯৬০ টাকা। এর তিন দিনের মাথায় আজ আরও একবার সোনার দাম কমার ঘোষণা এল।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে পাকা সোনার দাম কমেছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সমিতি।

আজকে ঘোষণা করা নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেটেরপ্রতি ভরি সোনা বিক্রি হবে ৯৮,২১১ টাকায়। আগামীকাল রবিবার থেকে সারা দেশে সোনার নতুন দাম কার্যকর হবে।  

বাংলাদেশ জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, আগামীকাল রবিবার থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ,৭৪৯ টাকা কমবে। এতে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ৯৮,২১১ টাকা। ছাড়া হলমার্ক করা প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ৯৩,৭৭৯ টাকা, ১৮ ক্যারেট ৮০,৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৬৬,৯৫১ টাকায় বিক্রি হবে। এর মধ্যে ২১ ক্যারেটে সোনার প্রতি ভরিতে ,৬৩৩ টাকা, ১৮ ক্যারেটে ,৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ,১৬৭ টাকা দাম কমেছে।

আজ পর্যন্ত হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৯৯,৯৬০ টাকা, ২১ ক্যারেট ৯৫,৪১২ টাকা, ১৮ ক্যারেট ৮১,৭৬৫ টাকা সনাতন পদ্ধতির সোনা ৬৮,১১৮ টাকায় বিক্রি হয়েছে।

অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত থাকছে। হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দামএখন ,৭১৫ টাকা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।