দেশের শেয়ারবাজারের টানা দরপতন রোধে শেয়ার দর কমার নতুন সীমা বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এক্ষেত্রে যেসব শেয়ারের উপর ফ্লোর প্রাইস রয়েছে সেগুলো বাদে বাকী সব শেয়ারের দরসর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত কমতে পারবে।
আগামীকাল বৃহস্পতিবার (২৫ শে এপ্রিল )থেকে এ নির্দেশনা কার্যকর হবে। আজ বুধবার(২৪ শে এপ্রিল ) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
শেয়ারের দাম কমার ৩ শতাংশ সীমা বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘অস্বাভাবিক লেনদেন রোধে এবং বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা ও পুঁজিবাজারের উন্নয়নে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।