অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারে অন্তর্ভুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে শেয়ার বাজারে নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ছাতক সিমেন্ট কারখানাসহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে অন্তর্ভুক্ত করা যায় কিনা সে বিষয়ে অর্থ বিভাগ ব্যবস্থা নেবে।

আজ বৃহস্পতিবার ( মে) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি নির্দেশনা দেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার।

ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, পরিকল্পনা প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো. সহিদুজ্জামান সরকারসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা ব্রিফিং অনুষ্ঠিতহয়।

একনেক বৈঠকে খুলনা মেডিকেল কলেজ প্রকল্প থেকেশেখ হাসিনানামটি বাদ দেয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

পরবর্তীতে উপস্থিত সবার অনুরোধে প্রকল্পে তার নামটি থাকলেও আগামীতে কোনো প্রকল্পে নিজের নাম না দেয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।

নাম পরিবর্তন করতে গেলে আইন পরিবর্তন করতে হবে বলে উপস্থিত মন্ত্রীরা জানান।

সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল না করে ওই টাকা অন্য কোনো খাতে ব্যয় করতেও বলেছেন প্রধানমন্ত্রী।

এছাড়া আগামীতে যেকোনো ব্রিজ নির্মাণে বিশেষ সতর্ক হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গে বলেছেন, নদীর পানি প্রবাহ যাতে নষ্ট না হয় এবং ব্রিজের উচ্চতা ঠিক রাখতে হবে। এছাড়া একটি প্রকল্পের নামের সঙ্গে চায়না এইড কথাটি উল্লেখ আছে। তাই নিয়ে সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগীর সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে প্রতিযোগী সক্ষম হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দিয়েছেন। যাতে প্রতিষ্ঠানগুলো তাদের ব্যয় কমিয়ে নিজের আয় দিয়ে চলতে পারে। দেশের বেসরকারি অনেক সিমেন্ট কোম্পানি ছাতক কোম্পানির পরে এসেছে, কিন্তু তারা এগিয়ে যাচ্ছে।

বেসরকারি কোম্পানির সঙ্গে যাতে সরকারি কোম্পানিগুলোও প্রতিযোগিতা করতে পারে সেজন্য শেয়ার মার্কেটে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

কোন ধরনের সরকারি কোম্পানিকে শেয়ার বাজারে যুক্ত করা হবেএমন প্রশ্নের জবাবে পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার বলেন, এটা অর্থ বিভাগের কাজ। অর্থ মন্ত্রণালয়কে বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার সরকারি কোম্পানিগুলি শেয়ার বাজারে তালিকাভুক্ত করার প্রস্তাব আসলেও গত ১০ বছরে কোন সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়নি।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।