যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুটিং চলাকালীন দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। পরে যুক্তরাষ্ট্রেরই একটি হাসপাতালে তার নাকে অস্ত্রোপচার করা হয়েছে।
আজ মঙ্গলবার হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুর্ঘটনার পরে শাহরুখ ভারতে ফিরে এসেছেন এবং নিজের বাড়িতে অবস্থান করছেন। তার নাকে ব্যান্ডেজ দেখা গেছে।
একটি সূত্র ইটাইমসকে জানিয়েছে, এসআরকে লস অ্যাঞ্জেলেসে একটি প্রজেক্টের জন্য শুটিং করছিলেন। এ সময় তিনি নাকে আঘাত পান। এতে তার রক্তক্ষরণ শুরু হলে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা জানান, উদ্বেগের কিছু নেই। রক্তপাত বন্ধ করার জন্য তার নাকে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম বলছে, শাহরুখ বেশ কয়েক দিন ধরেই দেশের বাইরে ছিলেন। লস অ্যাঞ্জেলেসে একটি সিনেমার শুটিং চলছিল। যদিও কোন ছবির সেটে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
এখন পর্যন্ত শাহরুখ বা তার দল এই দুর্ঘটনার বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।
এর আগে দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফেরেন কিং খান। হিন্দি সিনেমার নিরিখে ‘পাঠান’ এখন সর্বকালের সবচেয়ে বড় ব্যবসাসফল সিনেমা। বক্স অফিসে হাজার কোটি রুপিও বেশি আয় করেছে সিনেমাটি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।