অর্থ লিপি

৩১ জুলাই ২০২৬ শুক্রবার ১৬ শ্রাবণ ১৪৩৩

টি-টোয়েন্টি ক্রিকেটে বড় দল ছোট দল নেই: নাজমুল শান্ত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সারাদেশের মতই তীব্র দাবদাহে পুড়ছে থাকা বন্দরনগরী চট্টগ্রামও, গতকাল রাতে থেকে মেঘের আনাগোনা ছিল চট্টগ্রামে। সকালেও সেই ধারাবাহিকতা ছিল। তবে তীর্থের কাক হয়ে যাওয়া বৃষ্টির যেন তবু দেখা মিলে না। অবশেষে সকাল নয়টার দিকে পরম বহুল কাঙ্ক্ষিত সেই বৃষ্টি নামে।

তাতে আগামীকাল প্রথম টি-টোয়েন্টির আগের দিন পূর্ব নির্ধারিত সূচি ১০টার পর মাঠে আসে বাংলাদেশ দল। এমনিতে ঐচ্ছিক অনুশীলন সূচি। বেশিরভাগ ক্রিকেটারই তাই মাঠে আসেনি। জাকের আলি অনিক-মাহমুদউল্লাহ রিয়াদসহ ১৫জনের স্কোয়াডের মাত্র ছয়জন আসেন মাঠে।
এর বাইরে নাজমুল হোসেন শান্তর উপস্থিতি ছিল শুধুই সংবাদমাধ্যমের জন্য।

আরও পড়ুন…

গোল খরা কাটালেন রোনালদো

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক কথা বলেছেন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে তাঁর দলের লক্ষ্য ও বিশ্বকাপ প্রস্তুতির কথা। বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির অংশ ধরা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজকে। যদিও বাছাইপর্বে উগান্ডার কাছে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ জিম্বাবুয়ে।

বিশ্বকাপ প্রস্তুতির জন্য তাই জিম্বাবুয়ে কতটা আদর্শ প্রতিপক্ষ? প্রশ্নটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। নাজমুলের কাছে প্রশ্নটা ছুটে গেল। বাংলাদেশ অধিনায়ক অবশ্য বেশ প্রতিদ্বন্দ্বিতপূর্ণ একটা সিরিজই আশা করছেন, ‘টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল নেই। জিম্বাবুয়ে উগান্ডার কাছে হেরে গেছে। এই জিম্বাবুয়ে কিছুদিন আগে শ্রীলঙ্কাকে হারিয়েছে।

ওইরকম চিন্তা করলে খুব বেশি পার্থক্য মনে হয় না। এখানে ম্যাচটা আমরা কীভাবে খেলছি, কীভাবে প্রস্তুত হচ্ছি, নিজেদের আত্মবিশ্বাস কীভাবে গড়ে তুলছি…। এতটুকু বলতে পারি, সিরিজটা এতো সহজ হবে না। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই হবে। কারণ তারাও অনেক ভালো দল।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।