অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ-পাকিস্তানের ১ম ম্যাচ ভেজা আউটফিল্ডের জন্য টস হতে দেরি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বুধবার (২১ আগস্ট) শুরু বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট। কিন্তু বৃষ্টির পর ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে টস করা যায়নি।

আকাশও ভীষণ মেঘাচ্ছন্ন। বাংলাদেশ সময় বেলা ১১টায় আম্পায়াররা সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করবেন। তারপরই জানা যাবে সব কিছু।

প্রথম টেস্টে যে বৃষ্টি বাগড়া দিতে পারে সেটা আগেই বিভিন্ন খবরে প্রকাশ পেয়েছিল। আজ সকালেও হয়েছে বৃষ্টি। এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও পানি নিষ্কাশন চলছে। বাংলাদেশ সময় সকালে সাড়ে ১০টায় টস হওয়ার কথা ছিল, সেটা করা যায়নি।

আম্পায়াররা পরবর্তী পর্যবেক্ষণের পরই জানাবেন টস কখন হতে পারে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী খেলা শুরু হওয়ার কথা ছিল বেলা ১১টায়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।