দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (KARNAPHULI) কর্পোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কর্ণফুলী ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২ লাখ ৯৭ হাজার ৫২৩ টি শেয়ার ক্রয় করবে।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পাবলিক মার্কেট থেকে বাজার দরে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবে কোম্পানিটি।
কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কর্ণফুলী ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৬০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৪ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৪ কোটি ৭৯ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ১১৩। মোট শেয়ারের ৩১.৭৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৬.২৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৬৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।